• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ডিএসইর বাজার মূলধন বাড়লো ৭ হাজার ৪৯ কোটি টাকা ডিএসইতে ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত, দাম বৃদ্ধির শীর্ষে ‘এ’ ক্যাটাগরির ৭ কোম্পানি অধিকার প্রতিষ্ঠায় নাগরিকের ভূমিকা চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত টানা বৃষ্টিতে বেড়েছে অধিকাংশ সবজির দাম, মরিচের কেজি ২০০ টাকা আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বদিউর, নির্বাহী কমিটির চেয়ারম্যান সেলিম রহমান ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৩.৫ শতাংশে নামতে পারে: আইএমএফ মসজিদে নামাজে নিষেধাজ্ঞা,পশ্চিমবঙ্গে প্রতিবাদে নামছেন প্রায় ১ কোটি মুসলিম বাংলাদেশিসহ বিদেশি সব শিক্ষার্থীর জন্য ভিসায় বড় পরিবর্তন যুক্তরাষ্ট্রের

ডিএসইতে ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত, দাম বৃদ্ধির শীর্ষে ‘এ’ ক্যাটাগরির ৭ কোম্পানি

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-তে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। গত সপ্তাহে প্রধান মূল্যসূচক, দৈনিক লেনদেন ও বাজার মূলধন এই তিন ক্ষেত্রেই ইতিবাচক অগ্রগতি দেখা গেছে। একই সঙ্গে দীর্ঘদিন পর দাম বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকায় ‘এ’ ক্যাটাগরির কোম্পানির আধিপত্য লক্ষ্য করা গেছে, যা বাজারে মানসম্পন্ন শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে।

ডিএসই সূত্রে জানা যায়, গত সপ্তাহের প্রথম কার্যদিবসেই দৈনিক লেনদেন ১ হাজার ৬০০ কোটি টাকা ছাড়িয়ে যায়। এর আগে সর্বশেষ ২০২৪ সালের ১১ আগস্ট ২ হাজার ১০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছিল।

সপ্তাহজুড়ে ঊর্ধ্বমুখী ধারায় ডিএসইএক্স সূচক প্রায় ১০০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯০০ পয়েন্টে পৌঁছেছে, যা ২০২৪ সালের ১৫ আগস্টের পর সর্বোচ্চ অবস্থান।

সূচক ও লেনদেন বৃদ্ধির প্রভাবে সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৭ হাজার ৪৯ কোটি টাকা। এছাড়া ২১টি খাতের মধ্যে ১৫টি খাতে দৈনিক গড় লেনদেন বৃদ্ধি পেয়েছে। তবে এখনও ১৬টি খাতের দৈনিক গড় লেনদেন ১০০ কোটি টাকার নিচে রয়েছে।

গত সপ্তাহে খাতভিত্তিক লেনদেনে শীর্ষে ছিল বীমা খাত, যেখানে দৈনিক গড় লেনদেন হয়েছে ১৯৭ কোটি ৫৮ লাখ টাকা। এরপর রয়েছে বস্ত্র খাতে ১৯৩ কোটি ৮৫ লাখ টাকা, ওষুধ ও রসায়ন খাতে ১৫৯ কোটি ৩৪ লাখ টাকা, প্রকৌশল খাতে ১৩৪ কোটি ১০ লাখ টাকা, ব্যাংক খাতে ১২৬ কোটি ৮৩ লাখ টাকা।

পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক আল-আমিন বলেন, নন-লাইফ বীমা কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধির পেছনে মার্জিন ঋণ শিথিলের সম্ভাবনা নিয়ে বাজারে গুঞ্জন কাজ করছে। পাশাপাশি উৎপাদনে নেই এমন ৩২টি কোম্পানির শেয়ারের দামও বিভিন্ন গুজবের ভিত্তিতে বাড়ছে।

তিনি সতর্ক করে বলেন, প্রকৃত তথ্য সামনে এলে এসব শেয়ারের বর্তমান দাম ধরে রাখা কঠিন হতে পারে। তাই বিনিয়োগকারীদের শেয়ার কেনার আগে কোম্পানির মৌলিক ভিত্তি ও আর্থিক অবস্থার প্রতি গুরুত্ব দেওয়া উচিত।

গত সপ্তাহে দাম বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৭টি ছিল ‘এ’ ক্যাটাগরির, ২টি ‘বি’ ক্যাটাগরির এবং ১টি ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি। অন্যদিকে, দাম কমার শীর্ষ ১০ কোম্পানির তালিকায় অধিকাংশই ছিল ‘জেড’ ক্যাটাগরির, যা দুর্বল মৌলভিত্তির কোম্পানিগুলোর ওপর বিক্রির চাপ অব্যাহত থাকার ইঙ্গিত দেয়।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১