শেয়ারবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের মোট ১২টি কোম্পানি তাদের সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুমোদনের জন্য বোর্ড সভা আহ্বান করেছে।
কোম্পানিগুলো হলো- প্রিমিয়ার লিজিং, সিঙ্গার বিডি, সোনার বাংলা ইন্স্যুরেন্স, যমুনা ব্যাংক, ব্যাংক এশিয়া, ন্যাশনাল ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, এশিয়া ইন্স্যুরেন্স, ফিনিক্স ইন্স্যুরেন্স, হাইডেলবার্গ সিমেন্ট, পাইওনিয়ার ইন্স্যুরেন্স এবং রবি আজিয়াটা।
কোম্পানিগুলোর মধ্যে প্রিমিয়ার লিজিং ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবে। একই সঙ্গে অনুষ্ঠিত বোর্ড সভায় ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে এসব কোম্পানি।
অপরদিকে, বাকি ৮টি কোম্পানি ৩০ জুন, ২০২৬ পর্যন্ত সময়ের দ্বিতীয় প্রান্তিক অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।
রোববার (১৯ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়।
কোম্পানিগুলোর সভার তারিখ ও সময় নিম্নরূপ:
২১ জুলাই (মঙ্গলবার)
সাউথইস্ট ব্যাংক:বিকাল ৩:০০ টায়
২২ জুলাই (বুধবার)
যমুনা ব্যাংক:বিকাল ৩:৩০ টায়
ফিনিক্স ইন্স্যুরেন্স:বিকাল ৪:০০ টায়
২৩ জুলাই (বৃহস্পতিবার)
পাইওনিয়ার ইন্স্যুরেন্স : দুপুর ২:৩০ টায়
হাইডেলবার্গ সিমেন্ট: বিকাল ২:৪৫ টায়Reference
সিঙ্গার বিডি, ব্যাংক এশিয়া, এশয়া ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্সÑ বিকাল ৩:০০ টায়
প্রিমিয়ার লিজিং: বিকাল ৫:০০ টায়
২৭ জুলাই (মঙ্গলবার)
ন্যাশনাল ব্যাংক ও এশিয়া ইন্স্যুরেন্স : বিকাল ৩:০০ টায়
২৮ জুলাই (বুধবার)
রবি আজিয়াটা : বিকাল ৩:০০ টায়