• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

সূচকের উত্থানে চলছে লেনদেন

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮৮৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৯৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২১০ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৮৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩২০ টির, দর কমেছে ৩৩ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৪ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৩৫০ কোটি ৬৪ লাখ টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৬৫০ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ১০৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৭ টির, দর কমেছে ১৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৯ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ২ কোটি ৫৪ লাখ টাকা।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার