• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বিদ্যমান দর লিটার প্রতি ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং অকটেন ১৪৫ টাকা বহাল রেখে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সর্বশেষ গত ৩১ মে ডিজেলের দাম অপরিবর্তিত রেখে কেরোসিন, পেট্রোল ও অকটেন লিটার প্রতি ৫ টাকা করে বাড়ানো হয়। এরপর জুলাই ও আগস্ট মাসে দাম অপরিবর্তিত রাখা হয়। বড় আকারে দাম বাড়ানো হয় চলতি বছরের ১৯ এপ্রিল। তখন প্রতি লিটার ডিজেল ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা, পেট্রোল ১১৬ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা এবং অকটেন ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা করা হয়।

ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানির সংকট চলছে। অস্থির হয়ে পড়েছে জ্বালানি তেলের বাজারদর। ব্যারেল প্রতি ৭২ ডলারের ব্রেন্ট ক্রুড ১০০ ডলারে ওঠেছিল। সাম্প্রতিক বছরগুলোতে ব্রেন্ট ক্রুডের সর্বোচ্চ রেকর্ড ছিল ২০২২ সালের ৮ মার্চ ব্যারেল প্রতি ১৩৭.৬৪ ডলার। আর সর্বনিম্ন দামের রেকর্ড করা হয় করোনার সময় ২০২১ সালের ৪ জানুয়ারি ৫০.৩৩ ডলার। যা ইরান যুদ্ধের আগে ৭২ ডলার ছিল।

বাংলাদেশ “জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা” প্রজ্ঞাপন ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি।ওই ফর্মুলা অনুযায়ী, প্রতিমাসে আন্তর্জাতিক বাজারের সঙ্গে দাম সমন্বয় করার কথা। গেজেট অনুযায়ী বিপিসি ও অন্যদের কমিশন অপরিবর্তিত থাকবে শুধু আমদানি মূল্যের তারতম্য প্রতিমাসে কমবেশি হবে। যদিও বিএনপি সরকার এপ্রিলে বাজার ঊর্ধ্বমুখী থাকলেও পূর্বের দর বহাল রেখেছিল। যা এপ্রিল মাসের ১৯ তারিখে গিয়ে বাড়িয়ে দেওয়া হয়।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার