• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর সঙ্গে সোলাইমান ভূঞার সৌজন্য সাক্ষাৎ

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেছেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, সোনাগাজী উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ফেনীর সোনাগাজীর কৃতি সন্তান আলহাজ্ব সোলাইমান ভূঞা।

প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান হিসেবে জাতিসংঘে ভাষন দিতে গেলে সোলাইমান ভূঞা আমেরিকা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিবাদন জানান।
এসময় প্রধানমন্ত্রী সোলাইমান ভূঞার শারীরিক খোঁজখবর নেন।

সংক্ষিপ্ত সময়ের মধ্যেই সোলাইমান ভূঞা প্রধানমন্ত্রীকে মুছাপুর রেগুলেটর নির্মাণ, লালপুলে ফ্লাইওভার / আন্ডারপাস নির্মাণ এবং ফেনী জেনারেল হাসপাতালেকে মেডিকেল কলেজ হাসপাতাল ঘোষণা দিয়ে মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতি সমৃন্নত রাখার সবিনয়ে অনুরোধ করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানও তাকে দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার