• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

নোবেল জয়ীদের নাম ঘোষণা শুরু আজ

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

চিকিৎসাবিজ্ঞান দিয়ে আজ থেকে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা শুরু হচ্ছে। সোমবার (৫ অক্টোবর) নরওয়ের রাজধানী অসলো থেকে ঘোষণা করা হবে নোবেল বিজয়ীদের নাম।

প্রতিবছরের মতো এবারও ছয় বিভাগে ছয় দিন নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

সুইডেনের রাজধানী স্টকহোম থেকে ঘোষণা করা হবে চিকিৎসাশাস্ত্র, পদার্থবিজ্ঞান, রসায়নবিদ্যা, সাহিত্য ও অর্থনীতিতে বিশেষ অবদান ও কৃতিত্বের জন্য নোবেল পুরস্কার বিজয়ীদের নাম।

প্রথা অনুযায়ী, প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার শুরু হয় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা। আজ বিকেল সাড়ে ৩টায় ঘোষণা করা হবে চিকিৎসাশাস্ত্রের নোবেল পুরস্কারজয়ীর নাম।

মঙ্গলবার পদার্থবিজ্ঞান, বুধবার রসায়নবিদ্যা, বৃহস্পতিবার সাহিত্য ও শুক্রবার শান্তিতে নোবেল পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করা হবে। এ ছাড়া আগামী ১২ অক্টোবর অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

নোবেল পুরস্কার বিশ্বের সবচেয়ে দামি ও সম্মানজনক পুরস্কার হিসেবে বিবেচিত হয়ে আসছে ১০০ বছরের বেশি সময় ধরে। সুইডিশ বিজ্ঞানী ও শিল্পপতি আলফ্রেড নোবেলের নামে ও তার রেখে যাওয়া অর্থ থেকে দেওয়া হয় এই পুরস্কার।

তিনি ডিনামাইটের উদ্ভাবক ছিলেন। তার মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সাল থেকে এ পুরস্কার দেওয়া শুরু হয়। আলফ্রেড নোবেলের উইলে পাঁচটি বিষয়ে পুরস্কারের কথা উল্লেখ থাকলেও অর্থনীতিতে পুরস্কার দেওয়ার কথা উল্লেখ ছিল না। ১৯৬৮ সাল ‘দ্য ব্যাংক অব সুইডেনের’ নেওয়া এক বিশেষ সিদ্ধান্তে অর্থনীতিতে পুরস্কার প্রদানের কথা ঘোষণা করা হয়। সেই থেকে অর্থনীতির পুরস্কারটি নোবেলের অন্যান্য পুরস্কারের মতোই একই সময় ঘোষণা ও প্রদান করা হচ্ছে।

অর্থনীতির পুরস্কারটিকে ‘বিকল্প নোবেল পুরস্কার’ হিসেবেও অভিহিত করা হয়ে থাকে। আগামী ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে স্টকহোম ও অসলোতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে প্রতি বিষয়ের বিজয়ীদের হাতে ১২ মিলিয়ন সুইডিশ ক্রাউনের চেক (প্রায় এক কোটি ২০ লাখ টাকা), একটি মানপত্র এবং একটি স্বর্ণপদক তুলে দেওয়া হবে। তবে কোনো বিষয়ে যদি একাধিক ব্যক্তি বা প্রতিষ্ঠান বিজয়ী হয়, তাহলে তাদের মধ্যে পুরস্কারের অর্থ সমান ভাগে ভাগ করে দেওয়া হবে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১