• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

সূচকের উত্থানে চলছে লেনদেন

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৮৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১০৭ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৭৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৮ টির, দর কমেছে ১৪৬ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬৫ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১৭০ কোটি ৬০ লাখ টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৬৯৯ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৫৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৯ টির, দর কমেছে ২২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১ কোটি ৫২ লাখ টাকা।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১