• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

সূচকের পতনে চলছে লেনদেন

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে .১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪৫০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৬৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক .৫৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১০২ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৭৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২০ টির, দর কমেছে ২০২ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৫ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১৩৪ কোটি ২৭লাখ টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৬৫২ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৬০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩১ টির, দর কমেছে ২২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১১ কোটি ৪৪ লাখ টাকা।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার