• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

করপোরেট খাতে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখায় দেশের ৪৪টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)। ‘১৩তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স-২০২৫’ শীর্ষক এ সম্মাননা গত বৃহস্পতিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয়। পুরস্কার হিসেবে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে ১৪টি ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হয়েছে। প্রতিটি বিভাগে গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ এই তিনটি শ্রেণিতে প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি দেওয়া হয়।

মূল্যায়নের ক্ষেত্রে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) করপোরেট গভর্ন্যান্স কোড অনুসরণ, তথ্য প্রকাশে স্বচ্ছতা, জবাবদিহি এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার মানকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

পুরস্কারের জেনারেল ব্যাংকিং ক্যাটাগরিতে গোল্ড পদক পেয়েছে ব্র্যাক ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক। ইসলামি ব্যাংকিং বিভাগে শাহজালাল ইসলামী ব্যাংক, ফাইন্যান্স বিভাগে আইডিএলসি ফাইন্যান্স এবং ফার্মাসিউটিক্যালস ও কেমিক্যালস বিভাগে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল এ সম্মাননা অর্জন করেছে।

এ ছাড়া টেক্সটাইলস বিভাগে প্যারামাউন্ট টেক্সটাইল, ফুড অ্যান্ড অ্যালাইড বিভাগে ইউনিলিভার কনজিউমার কেয়ার এবং আইসিটি বিভাগে আইটি কনসালট্যান্টস গোল্ড পদক পেয়েছে।

অন্যান্য বিভাগের মধ্যে ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরিতে ওয়ালটন হাই-টেক, ম্যানুফ্যাকচারিংয়ে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ, ফুয়েল অ্যান্ড পাওয়ারে এমজেএল বাংলাদেশ এবং সার্ভিসেস বিভাগে ইস্টার্ন হাউজিং গোল্ড পদক অর্জন করেছে।

টেলিযোগাযোগ বিভাগে গ্রামীণফোন এবং জেনারেল ইন্স্যুরেন্স বিভাগে সিটি ইন্স্যুরেন্স ও সেনা ইন্স্যুরেন্স এ স্বীকৃতি পেয়েছে। অন্যদিকে লাইফ ইন্স্যুরেন্স ক্যাটাগরিতে গোল্ড পদক অর্জন করেছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, শক্তিশালী ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে হলে অর্থনীতির প্রতিটি খাতে সুশাসন নিশ্চিত করতে হবে। করপোরেট খাতে সুশাসন প্রতিষ্ঠায় আইসিএসবির ভূমিকার প্রশংসাও করেন তিনি।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০