• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

বে-লিজিংয়ের চেয়ারম্যান পুনর্নির্বাচিত ফাতেমা জহির

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের চেয়ারম্যান হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন ফাতেমা জহির মজুমদার। মঙ্গলবার (১৭ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির ২৩৩তম বোর্ড সভায় পরিচালকদের সর্বসম্মতিক্রমে তাকে পরবর্তী কার্যকালের জন্য চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত করা হয়।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

ফাতেমা জহির মজুমদার দীর্ঘদিন ধরে বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্টের পরিচালনা পর্ষদ ও বিভিন্ন কমিটিতে দায়িত্ব পালন করছেন। একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে দেশে ও বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন তিনি।

তিনি স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পাশাপাশি আইন বিষয়ে অধ্যয়ন করেছেন। এ ছাড়া অ্যালায়েন্স ফ্রঁসেজ দ্য ঢাকা থেকে ফরাসি ভাষায় সার্টিফিকেশন অর্জন করেছেন।

সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডেও তার উল্লেখযোগ্য অবদান রয়েছে। তিনি বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন। পাশাপাশি দুই দশকের বেশি সময় ধরে কমিউনিকেশন স্কিল ও ইংরেজি ভাষার শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। ঢাকাস্থ আমেরিকান সেন্টারের ইংরেজি ভাষা প্রশিক্ষকদের প্রশিক্ষক হিসেবেও কাজ করেছেন তিনি।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০