• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বুধবার দুপুরে বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিয়ে যারা সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন, তাদের জন্য আগামী ১ ডিসেম্বর থেকে পুনঃপরীক্ষা বা সাপ্লিমেন্টারি শুরু হওয়ার কথা রয়েছে। অন্যদিকে, খাতা পুনর্মূল্যায়ন ও পুনঃপরীক্ষার ফল প্রকাশের আগেই দেশের একাধিক পাবলিক বিশ্ববিদ্যালয় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করে।

এ বছর এইচএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ১০ লাখ ৪৮ হাজার ৫৩০ জন। এর মধ্যে পাস করেছেন ৫ লাখ ৪১ হাজার ২৪৯ জন। ৫ লাখ ৭ হাজারের বেশি পরীক্ষার্থী পাস করতে পারেননি—অর্থাৎ প্রায় অর্ধেক পরীক্ষার্থীই অকৃতকার্য হয়েছেন।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০