• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

দিনাজপুরে ‘সেফ ইন্টারনেট অ্যান্ড ফিউচার এআই’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

শিক্ষার্থীদের নিরাপদ ইন্টারনেট ব্যবহার ও কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে সচেতন করে তুলতে দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে ‘সেফ ইন্টারনেট অ্যান্ড ফিউচার এআই’ শীর্ষক সেমিনার।

গত ২৩ নভেম্বর ২০২৬ দিনাজপুরের আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে ইয়ুথ কানেক্ট ফাউন্ডেশন, টুইম্বল ও টিন সেভার বাংলাদেশের যৌথ উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।

ডিজিটাল যুগে শিক্ষার্থীদের নিরাপদ ও দায়িত্বশীল ইন্টারনেট ব্যবহার, সাইবার নিরাপত্তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সঠিক ও নৈতিক প্রয়োগ সম্পর্কে সচেতন করে তোলাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

সেমিনারে উপস্থিত ছিলেন আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল কাজী শাহাবুদ্দিন আহমেদ, এইসি (অব.), ফাহাদ’স টিউটোরিয়ালের প্রতিষ্ঠাতা ফাহাদ হোসাইন, ইয়ুথ কানেক্ট ফাউন্ডেশনের দিনাজপুর জেলা সেক্রেটারি সামিন ইয়াসার চৌধুরী, টুইম্বলের প্রতিষ্ঠাতা শামীম আশরাফ এবং টিন সেভার বাংলাদেশের প্রতিষ্ঠাতা রুদ্র চৌধুরী তুর্জ।

প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের প্রস্তুত করার পাশাপাশি একটি নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এ সেমিনারের আয়োজন করা হয়।

প্রযুক্তি সম্পর্কে সচেতন, দক্ষ ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার