• রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও শেয়ারবাজার বন্ধ ৫ আগস্ট

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

আগামী ৫ আগস্ট (সোমবার) সারাদেশে ব্যাংক, ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান এবং শেয়ারবাজার বন্ধ থাকবে। এই দিনটি সরকার কর্তৃক ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষিত সরকারি ছুটি।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, সরকারি ছুটির কারণে ৫ আগস্ট দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। একই সঙ্গে দেশের শেয়ারবাজারের লেনদেনও বন্ধ থাকবে।

এর আগে ১৭ জুলাই ব্যাংক বন্ধের বিষয়ে একটি নির্দেশনা জারি করা হয়েছিল। পরবর্তীতে ২১ জুলাই বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করে দেশের সব ফাইন্যান্স কোম্পানির জন্যও এই ছুটি কার্যকর করা হয়।

মন্ত্রিপরিষদ বিভাগ গত ২ জুলাই একটি প্রজ্ঞাপনের মাধ্যমে ৫ আগস্টকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করে। ওই দিন দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ আর্থিক খাতও এই ছুটির আওতায় থাকবে।

বাংলাদেশ ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকদের আগেভাগে প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানিয়েছে, যাতে ছুটির দিনে আর্থিক লেনদেন বা সেবায় কোনো ধরনের বিঘ্ন না ঘটে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০