• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

বেক্সিমকোর সহযোগী প্রতিষ্ঠানের এমডি গ্রেপ্তার

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: শনিবার, ২ আগস্ট, ২০২৫

বেক্সিমকোর সহযোগী প্রতিষ্ঠানের এমডি ওয়াশিউর রহমান গত ৩১ জুলাই বৃহস্পতিবার সিআইডির হাতে গ্রেপ্তার হয়েছে।৫ই আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকার পালানোর পরে ওয়াশিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ ওঠে ৩৪ কোটি টাকা বিদেশে পাচারের।অভ্যন্তরীণ বাণিজ্যের আড়ালে প্রায় ৩৪ কোটি টাকা বিদেশে পাচার করেন তিনি। তার প্রতিষ্ঠান অটাম লুপ অ‍্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তিনি। সিআইডির ফাইনান্সিয়াল ক্রাইম ইউনিটির পরিদর্শক সাইদুর রহমানের নেতৃত্বে রাজধানীর মধ্যবাড্ডা ডিআইটি প্রজেক্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জনতা ব্যাংকের লোকাল শাখা মতিঝিল থেকে অটাম লুপ অ‍্যাপারেলস লিমিটেডের নামে তিনটি এলসি খুলে এই প্রতারণা করা হয়েছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার