• রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

জামায়াতের বিক্ষোভ সমাবেশ মঙ্গলবারের পরিবর্তে বুধবার

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: সোমবার, ১১ আগস্ট, ২০২৫

রাজধানীতে জামায়াতে ইসলামীর ডাকা আগামীকাল মঙ্গলবারের (১২ আগস্ট) বিক্ষোভ সমাবেশ ও মিছিলের তারিখ পরিবর্তন হয়েছে। পরদিন বুধবার (১৩ আগস্ট) বিকাল ৫টায় রাজধানীর বিজয়নগরের পানির ট্যাংক এলাকা থেকে এই মিছিল শুরু হবে। সোমবার রাতে দলটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনিবার্য কারণবশত এই কর্মসূচির তারিখ পরিবর্তন করা হয়েছে।

সোমবার দলের কেন্দ্রীয় প্রচার বিভাগের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘জুলাই জাতীয় ঘোষণাপত্র’ ও ‘জুলাই জাতীয় সনদ’-এর আইনগত স্বীকৃতি প্রদান এবং ওই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে এ কর্মসূচি পালন করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় সে লক্ষ্যে এই কর্মসূচি সফল করার জন্য ঢাকা মহানগরী জামায়াতে ইসলামীর সর্বস্তরের জনশক্তি ও মহানগরবাসীর প্রতি শান্তিপূর্ণভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০