• রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
এডিবির বাজেট সহায়তায় রিজার্ভ বেড়ে সাড়ে ৩৫ বিলিয়ন ডলার “আদ দ্বীন হাসপাতালঃ লাইসেন্স বাতিল এবং জনগণের সুচিকিৎসার পথরুদ্ধ করার পাঁয়তারা” আষাঢ় মাসে যেসব ফুল গাছ রোপণ করবেন প্রাইম ব্যাংকের ৩০ কোটি টাকার শেয়ার বিক্রি করবেন উদ্যোক্তা নাদের খান আগস্টে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ : মন্ত্রী সূচকের উত্থানে লেনদেন ছাড়ালো ১৩৫৮ কোটি টাকা সাবেক আইজিপি বেনজীর আহমেদ আটক ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক নবায়নযোগ্য জ্বালানির সুবিধা কিছু সংখ্যক প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ ২৪ ঘণ্টার মধ্যে দাবি না মানলে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক ঘেরাও

আরও ৫ পোশাক কারখানা পেল পরিবেশবান্ধব লিড সনদ

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

বাংলাদেশের রপ্তানিমুখী তৈরি পোশাক খাত পরিবেশবান্ধব উৎপাদনের দিক থেকে আরেকটি গুরুত্বপূর্ণ অর্জনের পথে পা রেখেছে। সম্প্রতি আরও পাঁচটি পোশাক কারখানা মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের ‘লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন’ (লিড) সনদ পেয়েছে।

ফলে বাংলাদেশের মোট লিড সনদপ্রাপ্ত কারখানার সংখ্যা দাঁড়িয়েছে ২৫৮টি, যার মধ্যে রয়েছে ১০৯টি প্লাটিনাম এবং ১৩৩টি গোল্ড সার্টিফিকেটপ্রাপ্ত কারখানা। এ অর্জনের ফলে বাংলাদেশ বিশ্বে পরিবেশবান্ধব পোশাক কারখানার সংখ্যায় শীর্ষস্থান ধরে রেখেছে।

নতুন সনদপ্রাপ্ত পাঁচটি কারখানার মধ্যে একটি হলো ময়মনসিংহের ভালুকায় অবস্থিত রাইদা কালেকশন সবচেয়ে বেশি ৯০ পয়েন্ট পেয়ে টেকসই ব্যবস্থাপনায় দক্ষতার জন্য প্লাটিনাম সনদ অর্জন করেছে।

আশুলিয়ায় অবস্থিত সাউথ অ্যান্ড সুয়েটার কোং লিমিটেড নতুন নির্মিত ভবনের পরিবেশবান্ধব নকশা ও নির্মাণের মাধ্যমে ৮৫ পয়েন্ট পেয়ে প্লাটিনাম সার্টিফিকেশন অর্জন করেছে।

চট্টগ্রামের কেডিএস ফ্যাশন লিমিটেড টেকসই ব্যবস্থাপনা ও শক্তি দক্ষতার জন্য ৮৪ পয়েন্ট পেয়ে প্লাটিনাম সনদ পেয়েছে।

সিরাজগঞ্জের বেলকুচিতে অবস্থিত পুরবাণী ফ্যাশন লিমিটেড পুরাতন ভবনের দক্ষ ব্যবস্থাপনার জন্য ৮৩ পয়েন্ট পেয়ে প্লাটিনাম সার্টিফিকেশন পেয়েছে।

গাজীপুরে অবস্থিত টেক্সইউরোপ বিডি লিমিটেড পরিবেশবান্ধব নতুন অবকাঠামো নির্মাণের মাধ্যমে ৭০ পয়েন্ট পেয়ে গোল্ড সার্টিফিকেশন পেয়েছে।

এই অর্জন প্রসঙ্গে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক পরিচালক এবং বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন রুবেল জাগো নিউজকে বলেন, বর্তমানে যেখানে বৈশ্বিক বাজার অনিশ্চয়তা, যুক্তরাষ্ট্রের প্রতিশোধমূলক শুল্ক এবং অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা আমাদের পোশাক খাতের জন্য বড় বাধা হিসেবে দেখা দিয়েছে, সেখানে উদ্যোক্তাদের টেকসই অবকাঠামোতে ধারাবাহিক বিনিয়োগ নিঃসন্দেহে একটি দূরদর্শী ও সাহসী সিদ্ধান্ত।

প্রতিটি লিড-সনদপ্রাপ্ত কারখানা কেবল একটি আন্তর্জাতিক স্বীকৃতি নয়, বরং এটি বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের পরিবেশবান্ধব ভবিষ্যতের প্রতি অঙ্গীকারের প্রতিচ্ছবি। এমন নেতৃত্ব ও অগ্রযাত্রা আমাদের শুধু আশাবাদীই করে না, বরং বিশ্বমঞ্চে বাংলাদেশকে টেকসই শিল্পের রোল মডেল হিসেবেও প্রতিষ্ঠিত করে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০