• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

“অনলাইনে ঢাকা কলেজ শিক্ষার্থীদের ফি-চার্জ আদায় করবে সোনালী ব্যাংক”

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অনলাইনে ঢাকা কলেজ শিক্ষার্থীদের যাবতীয় ফি ও চার্জ আদায় করবে সোনালী ব্যাংক পিএলসি। এ লক্ষ্যে সোনালী ব্যাংক পিএলসি এবং ঢাকা কলেজের মধ্যে এক চুক্তি স্বাক্ষর হয়েছে।

২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার ঢাকা কলেজের টিচার্স লাউঞ্জে আয়োজিত অনুষ্ঠানে চুক্তি স্বাক্ষর শেষে পরষ্পর চুক্তিপত্র হস্তান্তর করেন সোনালী ব্যাংকের এমডি অ্যান্ড সিইও জনাব মো. শওকত আলী খান ও ঢাকা কলেজের প্রিন্সিপাল অধ্যাপক জনাব এ. কে. এম. ইলিয়াস।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব মো. রফিকুল ইসলাম, জেনারেল ম্যানেজার জনাব মো. জামান মোল্লা, জনাব আকলিমা বেগম, ঢাকা কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক জনাব পারভীন সুলতানা হায়দার, স্টাফ কাউন্সিল সেক্রেটারি জনাব এ. কে. এম. রফিকুল আলমসহ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং ঢাকা কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১