• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

প্রাইম ব্যাংকের নতুন প্রধান অর্থ কর্মকর্তা হলেন জসিম উদ্দিন

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

প্রাইম ব্যাংক পিএলসি’র প্রধান অর্থ কর্মকর্তা (CFO) ও ফাইন্যান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশনের (FAD) প্রধান হিসেবে মোহাম্মদ জসিম উদ্দিনকে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, মোহাম্মদ জসিম উদ্দিন ২০০৫ সাল থেকে প্রাইম ব্যাংকের সঙ্গে যুক্ত। এই দীর্ঘ সময়কালে তিনি ব্যাংকের গুরুত্বপূর্ণ বিভাগসমূহে দায়িত্ব পালন করেছেন—যার মধ্যে রয়েছে ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশন (ICCD)-এর প্রধান, ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের প্রধান, এবং ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান পদ।

তিনি ট্রাস্ট ব্যাংক, পিকেএসএফ ও প্রাইম ব্যাংকে প্রায় ২৫ বছরের পেশাগত অভিজ্ঞতা অর্জন করেছেন। বহুমাত্রিক এই অভিজ্ঞতার ঝুলি নিয়ে তিনি নতুন দায়িত্বে যোগ দিলেন।

মোহাম্মদ জসিম উদ্দিন একজন ফেলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (FCA)। প্রাইম ব্যাংক তার নতুন দায়িত্ব গ্রহণে তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে এবং ব্যাংকের আর্থিক উৎকর্ষতা ও কার্যকর ব্যবস্থাপনায় তার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১