• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

মুনাফায় ফিরেছে পাওয়ার গ্রিড

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পাওয়ারগ্রিড বাংলাদেশ পিএলসি ৩০ সেপ্টেম্বর,২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। টানা দুই বছর লোকসান দেওয়ার পর মুনাফায় ফিরেছে কোম্পানিটি।

রবিবার (৯ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ৩ টাকা ৯৮ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ২ টাকা ৮১ পয়সা লোকসান হয়েছিল।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ৭ টাকা ১ পয়সা, যা গত বছরের একই সময়ে ৫ টাকা ৭৪ পয়সা ছিল।

গত ৩০ সেপ্টেম্বর,২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪৫ টাকা ২৩ পয়সা।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০