• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

ধামরাইয়ে পার্কিং করা বাসে আগুন

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

ঢাকার ধামরাইয়ে পার্কিং করা একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে বাসে কেউ না থাকায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ১২টার দিকে সুয়াপুর ইউনিয়নের সুয়াপুর-খড়ারচর আঞ্চলিক সড়কে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ধামরাই ফায়ার সার্ভিসের সাব অফিসার শামসুল হক ঢাকা পোস্টকে বলেন, রাত ১২টার দিকে উপজেলার সুয়াপুর ইউনিয়নের সুয়াপুর-খড়ারচর আঞ্চলিক সড়কের পাশে একটি বাস পার্কিং করে চালক চলে যান। পরে হঠাৎ ওই বাসে আগুন জ্বলতে দেখতে পান স্থানীয়রা। এরপরে বাসের চালক ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়েছিল। কিন্তু ততক্ষণে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। চালকের দাবি, দুর্বৃত্তরা ওই বাসে আগুন দিয়েছে। এ ঘটনায় প্রাথমিভাবে ২-৩ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১