• রবিবার, ১৭ মে ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

সাবেক এমপি ইলিয়াসের অবৈধ সম্পদ ১৬ কোটি, লেনদেন ১৮২ কোটি

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

সাড়ে ১৬ কোটি টাকার অবৈধ সম্পদ ও ১৮২ কোটি টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগে ঢাকা-১৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ এবং তার স্ত্রী ফরিদা ইলিয়াসের বিরুদ্ধে পৃথক দুটি মামলা অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (৮ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে মামলা দুইটি অনুমোদন দেওয়া হয়েছে বলে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন জানিয়েছেন।

দুদক সূত্রে জানা যায়, সাবেক এমপি ইলিয়াস উদ্দিন মোল্লাহ সংসদ সদস্য থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে প্রায় ১৪ কোটি ৮ লাখ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন করেন। একইসঙ্গে ৪০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাবে প্রায় ১৭৩ কোটি ৪৬ লাখ টাকার অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে অবৈধ অর্থ হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করা হয়েছে বলে অভিযোগ আনা হয়েছে প্রথম মামলায়।

এছাড়া তার স্ত্রী ফরিদা ইলিয়াসের বিরুদ্ধে ২ কোটি ৫৩ লাখ টাকার সম্পদের অসংগতিপূর্ণ মালিকানা এবং ৪টি ব্যাংক হিসাবে প্রায় ৮ কোটি ৯৭ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে অনুমোদিত দ্বিতীয় মামলায়।

তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা অনুযায়ী মামলা অনুমোদন দিয়েছে কমিশন।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১