• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

শাহ্ সিমেন্টের ৭ম বারের মতো বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড অর্জন

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

শাহ্ সিমেন্ট আবারও অর্জন করল মর্যাদাপূর্ণ বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড। ব্র্যান্ড ফোরাম ও nSearch-এর উদ্যোগে দেওয়া এই সম্মাননা ৭ম বারের মতো পেয়েছে দেশের শীর্ষস্থানীয় সিমেন্ট ব্র্যান্ডটি।

শনিবার (২০ ডিসেম্বর) ঢাকার লে মেরিডিয়ান-এ আয়োজিত এক সম্মানজনক আয়োজনে পুরস্কারটি দেওয়া হয়।

বাংলাদেশের নাম্বার ওয়ান সিমেন্ট ব্র্যান্ড হিসেবে শাহ্ সিমেন্ট দীর্ঘদিন ধরে উন্নত মান, নির্ভরযোগ্যতা ও ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে গ্রাহকের আস্থা অর্জন করে আসছে। দেশের অবকাঠামো উন্নয়ন ও অগ্রগতির পথে এই ব্র্যান্ডের অবদান উল্লেখযোগ্য।

উল্লেখযোগ্যভাবে, সিমেন্ট ক্যাটাগরিতে যখনই বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ঘোষণা হয়েছে, প্রতিবারই সেই স্বীকৃতি পেয়েছে শাহ্ সিমেন্ট। এই অর্জন ব্র্যান্ডটির নেতৃত্বস্থানীয় অবস্থান, গুণগতমানে আপসহীনতা এবং ভবিষ্যতমুখী দৃষ্টিভঙ্গির প্রতিফলন।

এই স্বীকৃতি দেশের সিমেন্ট শিল্পে শাহ্ সিমেন্টের অবস্থানকে আরও দৃঢ় করেছে এবং একটি শক্তিশালী, আধুনিক ও উদ্দীপ্ত বাংলাদেশ গঠনে ব্র্যান্ডটির প্রতিশ্রুতিকে নতুনভাবে তুলে ধরেছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০