• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:

একমির বার্ষিক সাধারণ সভায় ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ৪৯ বার্ষিক সাধারণ সভা সোমবার (২২শে ডিসেম্বর) সকাল ১১ টা ৩০ মিনিটে ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। শেয়ারহোল্ডারগণ ২০২৪-২০২৫ আর্থিক বছরের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছেন। চেয়ারম্যান নাগিনা আফজাল সিনহা কোম্পানির ৪৯ বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন।

কোম্পানি সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সভায় উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. জাবিলুর রহমান সিনহা, উপ-ব্যবস্থাপনা পরিচালক জাহানারা মিজান সিনহা, উপ-ব্যবস্থাপনা পরিচালক তাসনিম সিনহা, পরিচালক তানভীর সিনহা, পরিচালক সাবরিনা জুনেদ, পরিচালক ফাহিম সিনহা, স্বতন্ত্র পরিচালক দাস দেবা প্রসাদ (নিরীক্ষা কমিটি ও নমিনেশন এণ্ড রেমুনারেশন কমিটির চেয়ারম্যান), স্বতন্ত্র পরিচালক এহসান উল ফাত্তাহ, স্বতন্ত্র পরিচালক কাজী ছানাউল হক, মনোনীত পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ, অতিরিক্ত উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ইন্টারনাল অডিট এন্ড কম্পায়েন্স মোঃ হাসিবুর রহমান, নির্বাহী পরিচালক ও প্রধান আর্থিক কর্মকর্তা কাজী মোহাম্মদ বদরুদ্দিন এফসিএ, এফসিএমএ, সিনিয়র জি.এম. মোঃ আরশাদুল কবির এফসিএ এবং কোম্পানি সচিব মোঃ মাসুদুর রহমান ভূঁইয়া এফসিএস উপস্থিত ছিলেন। সভায় বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার যোগদান করেন।

সভায় কোম্পানির ২০২৪-২০২৫ আর্থিক বছরের উল্লেখযোগ্য সকল কার্যক্রম, বার্ষিক প্রতিবেদন, পরিচালনা পর্ষদের প্রতিবেদন, নিরীক্ষা প্রতিবেদন, আর্থিক প্রতিবেদন, ৩৫% নগদ লভ্যাংশ ঘোষণা, পরিচালকগণের অবসর ও পুনঃনিয়োগ, নিরীক্ষক নিয়োগ ও সম্মানী নির্ধারণ, কম্পায়েন্স নিরীক্ষক নিয়োগ ও সম্মানী নির্ধারণ এবং ভবিষ্যতের উল্লেখযোগ্য কর্মপরিকল্পনা শেয়ারহোল্ডারদের নিকট উপস্থাপিত ও অনুমোদিত হয়।

উক্ত অনুষ্ঠানে যোগদান করে ৪৯ বার্ষিক সাধারণ সভাকে সাফল্যমন্ডিত করায় কোম্পানির চেয়ারম্যান সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০