• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

জনতা ব্যাংক পিএলসি-এর ৮৬৯তম বোর্ড সভা অনুষ্ঠিত

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

জনতা ব্যাংক পিএলসি-এর ৮৬৯তম বোর্ড সভা মঙ্গলবার (২৩ ডিসেম্বর ’২৫) অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুহাম্মদ ফজলুর রহমানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় ব্যাংকের পরিচালক বদরে মুনির ফেরদৌস, ড. মো. আব্দুস সবূর, আব্দুল মজিদ শেখ, আব্দুল আউয়াল সরকার, ড. মো. শাহাদাৎ হোসেন, মো. আহসান কবীর, মো. কাউসার আলম, মো. ওবায়দুল হক এবং অধ্যাপক ড. এ. এ. মাহবুব উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়াও ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান সভায় অংশগ্রহণ করেন।

এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান, মো. ফয়েজ আলম ও মো. আশরাফুল আলমসহ সংশ্লিষ্ট মহাব্যবস্থাপকবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

সভায় ব্যাংকের শ্রেণীকৃত খেলাপি ঋণ আদায়, আর্থিক কার্যক্রম জোরদারকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১