• রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

শরীয়তপুরে বোমা বিস্ফোরণে ধ্বংস বসতঘর, যুবকের মৃত্যু

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

শরীয়তপুরের জাজিরা উপজেলায় ভয়াবহ বোমা বিস্ফোরণে একটি বসতঘর সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। এ ঘটনায় সোহান নামের এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোর আনুমানিক ৪টার দিকে জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীর কান্দি গ্রামে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, ভোরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হলে একটি ঘরের দেয়াল ও চালা উড়ে যায়। বিস্ফোরণের তীব্রতায় পুরো ঘরটি লণ্ডভণ্ড হয়ে পড়ে। পরে ঘটনাস্থলের অদূরে এক যুবকের মরদেহ পাওয়া যায়।

ঘটনাস্থল থেকে রাসায়নিক দ্রব্যসহ বোমা তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, গত কয়েকদিন ধরে ওই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিল এবং পুলিশ নজরদারি জোরদার করেছিল। ভোরে বিস্ফোরণের শব্দ পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে ধ্বংসস্তূপের মধ্যে ঘরটি দেখতে পান।

তিনি আরও জানান, নিহত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পুরো বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০