• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন

ঢাকা ব্যাংকের এমডি ও সিইও হিসেবে দায়িত্ব নিলেন ওসমান এরশাদ

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

ঢাকা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) ওসমান এরশাদ দায়িত্ব গ্রহণ করেছেন।

৩০ বছরেরও বেশি সময়ের আন্তর্জাতিক ব্যাংকিং খাতের অভিজ্ঞতাসম্পন্ন ওসমান এরশাদ ফয়েজ ঢাকা ব্যাংকে যোগ দেওয়ার আগে ইস্টার্ন ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) ছিলেন। এ ছাড়া সিঙ্গাপুরভিত্তিক ফিনটেক প্রতিষ্ঠান এশিয়া ফিটের সহপ্রতিষ্ঠাতা তিনি। খবর বিজ্ঞপ্তি।

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সিঙ্গাপুরের এমডি ও সিইও এবং এএমটিডি ডিজিটালের মতো বৈশ্বিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন ওসমান এরশাদ। ১৯৯৩ সালে আমেরিকান এক্সপ্রেসে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে তাঁর পেশাজীবন শুরু হয়।

ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আবদুল হাই সরকার বলেন, ‘ওসমান এরশাদ ফয়েজের মতো দক্ষ নেতৃত্ব পেয়ে আমরা আনন্দিত। বর্তমানের আধুনিক ব্যাংকিং ও ডিজিটাল রূপান্তরের চ্যালেঞ্জ মোকাবিলায় তাঁর অভিজ্ঞতা ব্যাংককে আরও শক্তিশালী করবে।’

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছেন ওসমান এরশাদ। তিনি ইনসিড ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাঈদ বিজনেস স্কুল থেকে উচ্চতর শিক্ষা গ্রহণ করেছেন। প্রযুক্তিতে বিশেষ অবদানের জন্য তিনি ২০২৩ সালে ‘ওয়ার্ল্ড সিআইও ২০০ সামিট’-এ লিজেন্ড অ্যাওয়ার্ড পান। কর্মক্ষেত্রে নারীদের অধিকার ও সুযোগ নিয়ে কাজ করার জন্য আন্তর্জাতিকভাবেও তিনি প্রশংসিত।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০