• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রসহ ৮ দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদ ক্রোকের নির্দেশ

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার পরিবারের সদস্য এবং স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে বিদেশে থাকা বিপুল পরিমাণ স্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। যুক্তরাষ্ট্রসহ মোট আটটি দেশে থাকা এসব সম্পত্তি জব্দের আদেশ দেওয়া হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক মো. মশিউর রহমান আদালতে আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, কম্বোডিয়া, ফিলিপাইন, মালয়েশিয়া, ভিয়েতনাম, ভারত ও সংযুক্ত আরব আমিরাতে সাবেক এই মন্ত্রী, তার পরিবার এবং সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা সম্পত্তি ক্রোক করা প্রয়োজন।

আবেদনে আরও বলা হয়, সাইফুজ্জামান চৌধুরী এবং তার স্বার্থসংশ্লিষ্টদের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন, সিআইডি ও জাতীয় রাজস্ব বোর্ডের সাত সদস্যের সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। অনুসন্ধান চলাকালে গোপন সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তাদের মালিকানাধীন সম্পদ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তরের চেষ্টা করছে।

দুদক জানায়, এসব সম্পদ স্থানান্তর হয়ে গেলে রাষ্ট্রের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। সেই বিবেচনায় তদন্তের স্বার্থে এবং রাষ্ট্রীয় স্বার্থ সংরক্ষণে আদালতের কাছে আগাম ক্রোকের আবেদন করা হয়, যা আদালত মঞ্জুর করেন।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০