• সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:

পুঁজিবাজারের উন্নয়নে বিআইসিএমের সঙ্গে কাজ করবে ইউরোপীয় ইউনিয়ন

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

দেশের পুঁজিবাজারের উন্নয়ন ও সক্ষমতা বাড়াতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ভবিষ্যতে এই সহযোগিতা প্রক্রিয়া অব্যাহত রাখার বিষয়েও প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাটি।

বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর বিআইসিএম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল এই প্রত্যয় ব্যক্ত করেন। ইনস্টিটিউটের নির্বাহী প্রেসিডেন্ট ওয়াজিদ হাসান শাহর সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলে ছিলেন এনরিকো লরেঞ্জোন (টিম লিডার- ইনক্লুসিভ গভর্ন্যান্স), মিরোস্লাভ স্ক্রিয়েচকা (অ্যাটাচি- প্রোগ্রাম অফিসার, ডেভেলপমেন্ট ফাইন্যান্স, ম্যাক্রোইকোনমি ও পিএফএম) এবং কিশোয়ার আমীন (প্রোগ্রাম ম্যানেজার- ইনক্লুসিভ গভর্ন্যান্স)।

বিআইসিএমের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক (প্রশাসন ও অর্থ) নাজমুছ সালেহীন, ডেপুটি রেজিস্ট্রার আসিফ ইমরান, সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মাদ আব্দুল্লাহিল ওয়ারিশ এবং নির্বাহী প্রেসিডেন্টের একান্ত সচিব হুমায়রা আলম।

বৈঠকে বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট ওয়াজিদ হাসান শাহ বাংলাদেশের পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি এবং ইনস্টিটিউটের সামগ্রিক কার্যক্রম প্রতিনিধিদলের সামনে তুলে ধরেন। ইইউ কীভাবে এসব শিক্ষা ও গবেষণা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত হয়ে অবদান রাখতে পারে, সে বিষয়ে প্রতিনিধিদলের সঙ্গে তার বিশদ আলোচনা হয়।

আলোচনা শেষে ইইউ প্রতিনিধিরা বাংলাদেশের পুঁজিবাজারের টেকসই উন্নয়নে বিআইসিএমের শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রমের প্রশংসা করেন। তারা এই খাতের উন্নয়নে প্রতিষ্ঠানটির সঙ্গে নিবিড়ভাবে কাজ করার এবং আগামীতে সব ধরনের সহযোগিতা চলমান রাখার আশ্বাস দেন


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০