• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

অনলাইনে আয়কর রিটার্ন জমার সময় আরও এক মাস বাড়াল এনবিআর

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

করদাতাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তৃতীয় দফায় সময় বাড়ানোর এ সিদ্ধান্ত অনুযায়ী, এখন রিটার্ন জমা দেওয়া যাবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এনবিআরের একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা স্বাক্ষরিত আদেশ থেকে এ তথ্য জানা গেছে। এর আগে দ্বিতীয় দফায় সময় বাড়িয়ে অনলাইনে রিটার্ন দাখিলের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছিল ৩১ জানুয়ারি।

আয়কর আইন অনুযায়ী সাধারণত প্রতি বছরের ৩০ নভেম্বর আয়কর রিটার্ন জমার শেষ সময়। তবে করদাতাদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে আগেই সময় বাড়িয়ে ডিসেম্বর পর্যন্ত করা হয়, পরে ধাপে ধাপে তা আরও বাড়ানো হলো।

এনবিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, আসন্ন নির্বাচনকে সামনে রেখে করদাতাদের বাড়তি সুযোগ দিতে এই সময় বাড়ানো হয়েছে। পাশাপাশি অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক হওয়ায় অনেক করদাতার প্রস্তুতির জন্য অতিরিক্ত সময় প্রয়োজন—এ বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে।

চলতি ২০২৫–২৬ অর্থবছরে এখন পর্যন্ত ৩১ লাখের বেশি করদাতা অনলাইনে ই-রিটার্ন জমা দিয়েছেন বলে জানিয়েছে এনবিআর। উল্লেখ্য, গত বছরের আগস্ট থেকে সব করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১