• রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

রোববার থেকে পুঁজিবাজারে লেনদেন ১০টা থেকে ২টা

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের নেওয়া সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে পুঁজিবাজারে লেনদেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সূচিতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনের সময় আধা ঘণ্টা কমানো হয়েছে। এছাড়া স্টক এক্সচেঞ্জের কর্মঘণ্টায়ও পরিবর্তন আনা হয়েছে।

রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সময়সূচি অনুসারে লেনদেন ও স্টক এক্সচেঞ্জের কার্যক্রম পরিচালিত হবে।

শনিবার (৪ এপ্রিল) ডিএসইর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে লেনদেনের নতুন সময়সূচি জানানো হয়েছে।

ডিএসই জানিয়েছে, রোববার থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে লেনদেন শুরু হয়ে দুপুর ১টা ৫৫ মিনিট পর্যন্ত চলবে। এরপর ১টা ৫৫ মিনিট থেকে ২টা পর্যন্ত ৫ মিনিট পোস্ট ক্লোজিং সেশন থাকবে।

বর্তমানে সকাল ১০টায় লেনদেন শুরু হয়, তা দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত চলে।

এদিকে ডিএসইর কর্মঘণ্টাও এক ঘণ্টা কমিয়ে ৪টা পর্যন্ত করা হয়েছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০