• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

আরামিট পিএলসিতে রিসিভার নিয়োগ

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

পুঁজিবাজারে বিবিধ খাতের কোম্পানি আরামিট পিএলসিতে রিসিভার নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি। আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে কোম্পানিটিতে রিসিভার নিয়োগ করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরামিটের পক্ষ থেকে ডিএসইকে জানানো হয়েছে, কোম্পানির যথাযথ নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা, তদারকির পাশাপাশি এর সম্পদের সুরক্ষার জন্য রিসিভার নিয়োগ করা হয়েছে। এরই মধ্যে রিসিভার দায়িত্ব গ্রহণ করেছেন এবং আদালতের আদেশ অনুসারে দায়িত্ব পালন করছেন।

১৯৮৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত আরামিটের অনুমোদিত মূলধন ১০ কোটি ও পরিশোধিত মূলধন ৬ কোটি টাকা। রিজার্ভে রয়েছে ৭৯ কোটি ৪৮ লাখ টাকা।

কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৬০ লাখ। এর ৬০ দশমিক ৭৩ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৩ দশমিক ৪৮ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ২৫ দশমিক ৭৯ শতাংশ শেয়ার রয়েছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০