• বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

সূচকের উত্থানে লেনদেন ৮৫৬ কোটি টাকা

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: বুধবার, ১৩ মে, ২০২৬

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৩ মে) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। কমেছে ১৮৬ টি কোম্পানির শেয়ারের দর। তবে গতদিনের তুলনায় কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৩ দশমিক ৪৭ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২৪৩ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ০১ দশমিক ৫৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৯০ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ৮৫৬ কোটি ০৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ১০১ কোটি ৫২ লাখ টাকা টাকা।

আজ ডিএসইতে মোট ৩৯৩ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৫২ টি কোম্পানির, বিপরীতে ১৮৬ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫৫ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১