• বুধবার, ২০ মে ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম:
বাড়ছে করমুক্ত আয়সীমা : ২ বছরের জন্য করমুক্ত ৩ লাখ ৭৫ হাজার টাকা ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, ভ্যাপসা গরমে বাড়তে পারে অস্বস্তি কার্ড থেকে বিকাশ-নগদে ‘অ্যাড মানি’তে কড়াকড়ি গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু ঈদের আগে শনিবারও খোলা থাকবে পুঁজিবাজার বাংলাদেশের রিয়েল এস্টেট খাত দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি মালয়েশিয়ায় পাস-এর প্রেসিডেন্টের সঙ্গে জামায়াতের সেক্রেটারি জেনারেলের মতবিনিময় অনুষ্ঠিত সূচকের উত্থানে লেনদেন ৬৭৫ কোটি টাকা দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত রয়েছে: তথ্যমন্ত্রী বিদ্যুৎ খাতে ৫০০ কোটি টাকার বন্ডে ব্র্যাক ব্যাংকের বড় বিনিয়োগ

বাড়ছে করমুক্ত আয়সীমা : ২ বছরের জন্য করমুক্ত ৩ লাখ ৭৫ হাজার টাকা

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: বুধবার, ২০ মে, ২০২৬

আসন্ন বাজেটে ২০২৬-২০২৭ কর বছর ও পরবর্তী ২০২৭-২০২৮ করবর্ষের জন্য স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা করা হচ্ছে।

চলতি অর্থ বছরে স্বাভাবিক ব্যক্তির করমুক্ত আয়ের সীমা ৩ লাখ ৫০ হাজার টাকা। সেখান থেকে বাড়িয়ে ওই টাকা নির্ধারণ করার ঘোষণা দিয়েছিল বিগত অন্তর্বর্তীকালীন সরকারের। প্রস্তাবিত বাজেটে সেই প্রস্তাবই বাস্তবায়ন করবে বিএনপি সরকার।

এ বিষয়ে এনবিআর কর বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সীমিত আয়ের জনগণের জন্য করের বোঝা হ্রাস করা, সামাজিক সুরক্ষা ও ন্যায্যতা নিশ্চিত করা ও মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখার লক্ষ্যে ২০২৬-২০২৭ ও ২০২৭-২০২৮ করবর্ষের জন্য স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা করা হচ্ছে। আগের সরকারের ঘোষণা বর্তমান সরকারও বহাল রাখছে।

এনবিআর সূত্রে জানা যায়, আগামী দুই অর্থবছরে ৩ লাখ ৭৫ হাজার টাকা পর্যন্ত আয়ের জন্য করদাতাদের কর দিতে হবে না। এর পরের ৩ লাখ টাকার জন্য ১০ শতাংশ, পরবর্তী ৪ লাখ টাকায় ১৫ শতাংশ, পরবর্তী ৫ লাখ টাকার জন্য ২০ শতাংশ, তার পরবর্তী ২০ লাখ টাকা আয়ের জন্য ২৫ শতাংশ এবং অবশিষ্ট টাকার জন্য ৩০ শতাংশ হারে আয়কর দিতে হবে। যেখানে চলতি অর্থবছরে করমুক্ত আয়সীমা সাড়ে ৩ লাখ টাকা। এর পরের এক লাখ টাকার জন্য ৫ শতাংশ, পরবর্তী ৪ লাখ টাকার জন্য ১০ শতাংশ, পরের ৫ লাখ টাকার জন্য ১৫ শতাংশ। এভাবে সর্বোচ্চ ৩০ শতাংশ হারে আয়কর দিতে হচ্ছে।

একই সঙ্গে ২০২৬-২০২৭ ও ২০২৭-২০২৮ অর্থ বছরের জন্য নারী ও ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের করদাতাদের জন্য ৪ লাখ ২৫ হাজার, প্রতিবন্ধী করদাতার জন্য ৫ লাখ, গেজেটভুক্ত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের জন্য করমুক্ত আয়ের সীমা ৫ লাখ ২৫ হাজার এবং তৃতীয় লিঙ্গের করদাতার করমুক্ত আয়সীমা ৫ লাখ হাজার টাকা করা হয়েছে। চলতি অর্থ বছরের বাজেটে গেজেটভুক্ত জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এ আহত ‘জুলাই যোদ্ধা’ করদাতাদের ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা ৫ লাখ ২৫ হাজার টাকা নির্ধারণ করা হয়।

আর চলতি ২০২৫-২০২৬ অর্থ বছরে নারী ও ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের করদাতাদের জন্য ৪ লাখ, প্রতিবন্ধী করদাতার জন্য ৪ লাখ ৭৫, গেজেটভুক্ত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের জন্য করমুক্ত আয়ের সীমা ৫ লাখ এবং তৃতীয় লিঙ্গের করদাতার করমুক্ত আয়সীমা ৪ লাখ ৭৫ হাজার টাকা রাখা হয়।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১