• শুক্রবার, ২৯ মে ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
পল্টনে অসহায় শিশু ও রিক্সা শ্রমিকদের পাশে ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশন ঈদের কুরবানিতে গরুর চর্বি — ভালো-মন্দ যা জানা জরুরি দেশজুড়ে বাড়তে পারে বৃষ্টি, কোথাও হতে পারে ভারী বর্ষণ ‘জালিমের হাত থেকে মজলুমদের রক্ষা করো’ মোনাজাতে অশ্রুসিক্ত ফরিয়াদ সারাদেশে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা, নামাজ শেষে শুরু কোরবানি জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের মুসলমানদের গরু খাওয়া বন্ধ – এটা কতটা রাজনৈতিক, আর কতটা অমানবিক? ঈদের আগে পোশাক খাতের ৯৯ শতাংশ কারখানার বেতন-বোনাস পরিশোধ কৃত্রিমভাবে মোটাতাজা করা গরু সনাক্ত করবেন যেভাবে

পল্টনে অসহায় শিশু ও রিক্সা শ্রমিকদের পাশে ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশন

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

পবিত্র ঈদুল আযহার আনন্দ সমাজের সব স্তরের মানুষের মাঝে ছড়িয়ে দিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে মানবিক ও সামাজিক সংগঠন ‘ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশন’। ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার অংশ হিসেবে সংগঠনের উদ্যোগে ঈদের সকালে রাজধানীর পল্টন এলাকার পথশিশু, সুবিধাবঞ্চিত শিশু ও খেটে খাওয়া রিক্সা শ্রমিকদের মাঝে রান্না করা সুস্বাদু সেমাই বিতরণ করা হয়েছে।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জনাব মুজিবুর রহমান।
​প্রধান অতিথির বক্তব্যে জনাব মুজিবুর রহমান বলেন, “ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই সাম্য ও সহমর্মিতা। ঈদের এই আনন্দময় সকালে সমাজের সুবিধাবঞ্চিত শিশু এবং দিনমজুর রিক্সা শ্রমিক ভাইয়েরা যেন উৎসবের আমেজ থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশন সব সময় আর্তমানবতার সেবায় সাধারণ মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখবে।” তিনি সমাজের সর্বস্তরের সামর্থ্যবান মানুষকে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এগিয়ে আসার আহ্বান জানান।
​কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের নির্বাহী সদস্য জনাব আব্দুর রহমান ও জনাব ফজলুর রহমান মিরাজ। এছাড়াও সংগঠনের একঝাঁক প্রাণবন্ত স্বেচ্ছাসেবক বৃন্দ এই বিতরণ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেন।

​ঈদের সকালে আকস্মিকভাবে রান্না করা ঈদের ঐতিহ্যবাহী খাবার হাতে পেয়ে পল্টন এলাকার রিক্সা শ্রমিক ও শিশুরা অত্যন্ত আনন্দিত হয়। তারা সংগঠনের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও দোয়া প্রকাশ করেন।

​স্বেচ্ছাসেবকদের অক্লান্ত পরিশ্রমে অত্যন্ত সুশৃঙ্খলভাবে পল্টনের বিভিন্ন পয়েন্টে এই সেমাই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। সংগঠনটির নেতৃবৃন্দ জানান, আগামীতেও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং যেকোনো উৎসব ও দুর্যোগে তারা এমন মানবিক কার্যক্রম নিয়ে মাঠে থাকবেন।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার