• সোমবার, ০৮ জুন ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

বিএসইসির নবনিযুক্ত চেয়ারম্যান-কমিশনারদের অভিনন্দন জানাল সিটি ব্রোকারেজ

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: সোমবার, ৮ জুন, ২০২৬

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নবনিযুক্ত চেয়ারম্যান মাসুদ খানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিটি ব্রোকারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) এম. আফফান ইউসুফ।

একই সঙ্গে বিএসইসির নবনিযুক্ত কমিশনার মো. নাফিজ আল তারিক, সিএফএ, এফআরএম; তানভীর হাবিব রহমান, সিপিএ; এবং নাহিদ মাহতাবকেও শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

এ সময় সিটি ব্রোকারেজ লিমিটেডের হেড অব সেলস সাইফুল ইসলাম, হেড অব রিসার্চ এ কে এম ফজলে রাব্বী, হেড অব করপোরেট মো. সাইফুল ইসলাম মাসুম, প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) আরাফাত শামসের আলী এবং মোহাম্মদ হাসিব শোয়েব চৌধুরী উপস্থিত ছিলেন।

সিটি ব্রোকারেজের প্রতিনিধিরা নবনিযুক্ত চেয়ারম্যান ও কমিশনারদের সফলতা কামনা করেন। পাশাপাশি দেশের পুঁজিবাজারের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে তাঁদের কার্যকর ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০