যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল পুনরায় চালুর বিষয়ে সমঝোতার খবরে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের শেয়ারবাজারগুলোতে বড় ধরনের উত্থান দেখা গেছে।
সোমবার (১৫ জুন) সকালের লেনদেনে জাপানের প্রধান শেয়ার সূচক নিক্কেই ২২৫ পাঁচ শতাংশের বেশি বেড়েছে। একই সময়ে দক্ষিণ কোরিয়ার কসপি সূচক ৫ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এ ছাড়া তাইওয়ানের তাইএক্স সূচক ২ দশমিক ৭ শতাংশ এবং অস্ট্রেলিয়ার এএসএক্স ২০০ সূচক প্রায় ১ দশমিক ৫ শতাংশ ঊর্ধ্বমুখী হয়েছে।
নিয়মিত বাজার সময়ের বাইরে লেনদেন হওয়া মার্কিন শেয়ারবাজারের ফিউচারসও ইতিবাচক অবস্থানে রয়েছে। এর মধ্যে এসঅ্যান্ডপি ৫০০ ফিউচার প্রায় ১ শতাংশ এবং প্রযুক্তিনির্ভর নাসডাক ফিউচার ১ দশমিক ৬ শতাংশ বেড়েছে।
এদিকে এই চুক্তির খবরের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমছে। আন্তর্জাতিক বাজারে তেলের দামের প্রধান মানদণ্ড ‘ব্রেন্ট ক্রুড’-এর মূল্য ৪ শতাংশের বেশি কমে প্রতি ব্যারেল প্রায় ৮৩ দশমিক ৭০ ডলারে নেমে এসেছে।
সূত্র: আল-জাজিরা