• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম:
বাজারে সরবরাহ স্বাভাবিক, কমেছে আদা-রসুন-পেঁয়াজের দাম; মূল্য তালিকা টানানোর নির্দেশ প্রতিমন্ত্রীর সূচক নিম্নমুখী, দুই ঘণ্টায় শেয়ারদর কমেছে ১৪২ কোম্পানির একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন আদ্-দ্বীনের পরিচালক শেখ মহিউদ্দিনের পদত্যাগ আতঙ্কে ভাঙানো আমানত হিসাব বিনা চার্জে চালুর সুযোগ দিল ইসলামী ব্যাংক বৃষ্টি ঝরলেও ঢাকায় বাড়বে গরম সৌদিয়া সময়নিষ্ঠতায় বিশ্বসেরা, মে ২০২৬-এ শীর্ষস্থান অর্জন যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির খবরে এশিয়ার শেয়ারবাজারে উত্থান অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ পেলেন রপ্তানিকারকরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন মোহাম্মদ আশিকুর রহমান

আতঙ্কে ভাঙানো আমানত হিসাব বিনা চার্জে চালুর সুযোগ দিল ইসলামী ব্যাংক

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

সাম্প্রতিক পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে যেসব গ্রাহক ইসলামী ব্যাংকের মেয়াদি আমানত ও সঞ্চয়ভিত্তিক বিভিন্ন হিসাব নির্ধারিত সময়ের আগেই ভেঙে ফেলেছেন, তাদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করেছে ব্যাংকটি। গত ১৫ দিনে যেসব আমানত হিসাব বন্ধ করা হয়েছে বা ভাঙ্গানো হয়েছে তা বিনা চার্জে পুনরায় চালু করতে পারবে গ্রাহক।

সোমবার (১৫ জুন) ব্যাংকের পক্ষ থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।

ব্যাংকের এক নির্দেশনায় বলা হয়েছে, ২০২৬ সালের ১ জুন থেকে ১৫ জুন এর মধ্যে নগদায়ন বা বন্ধ করা এমটিডিআর, এমএসবি, এমএমপিডিএস এবং এমএসএস হিসাব আগামী সাত কর্মদিবসের মধ্যে গ্রাহকের আবেদনের ভিত্তিতে পুনরায় সচল করা হবে।

নির্দেশনা অনুযায়ী, এসব হিসাব পুনরায় চালু করলে গ্রাহকরা হিসাবটি চলমান থাকলে যে সুবিধা পেতেন, সেগুলোই পাবেন। এছাড়া হিসাব পুনঃসচল করার ক্ষেত্রে ব্যাংকের সব ধরনের খরচ ও চার্জ মওকুফ করা হবে। গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনা এবং ব্যাংকে নগদ প্রবাহ বৃদ্ধি করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসলামী ব্যাংক।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সব শাখা ও উপশাখাকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নির্ধারিত সময়ে নগদায়ন করা হিসাবগুলোর তালিকা প্রস্তুত করে সংশ্লিষ্ট গ্রাহকদের সঙ্গে মোবাইল ফোন ও ঠিকানার মাধ্যমে যোগাযোগ করে হিসাব পুনরায় চালুর বিষয়ে উৎসাহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০