• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
নিয়ম ভেঙে কমিশন দেওয়ার অভিযোগ, তদন্তের মুখে ৯ বিমা কোম্পানি ইউরোপে পোশাক রপ্তানির আয় তিন মাসে কমেছে ২০ শতাংশ সূচকের পতনে লেনদেন ছাড়ালো ১ হাজার ১৯৬ কোটি টাকা অরেঞ্জ ইকোনমি সামিটে ১০০ মিলিয়ন ডলার বিনিয়োগের সম্ভাবনা রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী বাজারে সরবরাহ স্বাভাবিক, কমেছে আদা-রসুন-পেঁয়াজের দাম; মূল্য তালিকা টানানোর নির্দেশ প্রতিমন্ত্রীর সূচক নিম্নমুখী, দুই ঘণ্টায় শেয়ারদর কমেছে ১৪২ কোম্পানির একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন আদ্-দ্বীনের পরিচালক শেখ মহিউদ্দিনের পদত্যাগ আতঙ্কে ভাঙানো আমানত হিসাব বিনা চার্জে চালুর সুযোগ দিল ইসলামী ব্যাংক

সূচকের পতনে লেনদেন ছাড়ালো ১ হাজার ১৯৬ কোটি টাকা

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষে হয়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৪০ কোম্পানির শেয়ারদর কমেছে। অন্যদিকে টাকার অংকে লেনদেনের পরিমান ১ হাজার ১৯৬ কোটি টাকা ছাড়িয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (১৬ জুন) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৫ দশমিক ১৮ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৬০৫ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৫ দশমিক ৩৮ পয়েন্ট কমে ১১২৮ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৭ দশমিক ৮৩ পয়েন্ট কমে ২১১০ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ১ হাজার ১৯৬ কোটি ১১ লাখ ২৩ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ৪৫৬ কোটি ১২ লাখ ৩৬ হাজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১০৯টি কোম্পানির, বিপরীতে ২৪০ কোম্পানির দর কমেছে। আর ৪৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০