• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম:
ইয়োলোর নামে ৪১৬ ঋণ জালিয়াতি, দুদকের মুখোমুখি জনতার ১০ কর্মকর্তা তিন প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ সরকারের অগ্রাধিকার অনুযায়ী ধাপে ধাপে অর্থনৈতিক সংস্কার : অর্থমন্ত্রী সূচকের পতনে লেনদেন ছাড়ালো ১ হাজার ১১৮ কোটি আগে দাবি পরিশোধ, পরে কঠোর শুদ্ধি অভিযান: আইডিআরএ চেয়ারম্যান জুলাইয়ের প্রথম ১৪ দিনে দেশে এলো ১৫৪ কোটি ডলার রেমিট্যান্স সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় দেড় ঘণ্টায় লেনদেন ৪০৩ কোটি টাকা তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট ডিএমপির অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৪৮৭ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় দেড় ঘণ্টায় লেনদেন ৪০৩ কোটি টাকা

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় লেনদেন হয়েছে ৪০৩ কোটি টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতি বার (১৬ জুলাই) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘন্টায় অর্থাৎ ১১টা ৩২ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৫ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৯৩১ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৩ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ২১২ এবং ‘ডিএস-৩০’ সূচক ৫ দশমিক ২০ পয়েন্ট কমে ২ হাজার ২২৩ পয়েন্টে অবস্থান করেছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৪০৩ কোটি ২৭ লাখ ১২ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬০টির, কমেছে ১৪১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৫ টি কোম্পানির শেয়ারদর


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১