• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার হলেন হোসেন সাদাত।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পক্ষ থেকে তার নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব ফারজানা জাহান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ এর ধারা ৫ অনুযায়ী যোগদানের তারিখ হতে চার বছরের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার পদে নিয়োগ প্রদান করা হলো। তার বেতন-ভাতা এবং অন্যান্য সুবিধাদি সরকারের সাথে সম্পাদিত চুক্তি দ্বারা নির্ধারিত হবে।

হোসেন সাদাত একজন দক্ষ কর্পোরেট নেতা হিসেবে বহুখাত ভিত্তিক কোম্পানিতে কর্পোরেট গভর্নেন্স, নীতিনির্ধারণী কৌশল, টেকসই উন্নয়ন, আর্থিক ব্যবস্থাপনা এবং কৌশলগত যোগাযোগ বিষয়ে প্রায় ৩ দশকের অভিজ্ঞতা অর্জন করেছেন।

তিনি গ্রামীণফোন লিমিটেড, শেল অয়েল অ্যান্ড গ্যাস, কেয়ার্ন এনার্জি পিএলসি এবং কেপিএমজি রহমান রহমান হক-এ বিভিন্ন উচ্চ পদস্থ পদে দায়িত্ব পালন করেছেন।

ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন হোসেন সাদাত।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০