• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫২১ কোটি টাকার

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দুই ঘণ্টায় লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২০৭ টির শেয়ারদর বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১২টা ১৪ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ২২ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৯০৭পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ৩ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৯০ পয়েন্টে এবং ‘ডিএস৩০’ সূচক ৫ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২২০৯ পয়েন্টে।

এসময় টাকার অংকে লেনদেন হয়েছে ৫২১ কোটি ৪৫ লাখ ৯১ হাজার টাকা।

এসময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২০৭টি, কমেছে ১২০টি এবং অপরিবর্তিত রয়েছে ৬৩টি কোম্পানির শেয়ারের।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১