• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

একমি ল্যাবরেটরিজের নতুন এমডি তাসনিম সিনহা

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

শেয়ারবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন তাসনিম সিনহা। কোম্পানিটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও উদ্যোক্তা পরিচালক মিজানুর রহমান সিনহার মৃত্যুর পর তার মেয়ে তাসনিম সিনহাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই-সিএসই) ওয়েবসাইটে কোম্পানিটির পক্ষ থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, একমি ল্যাবরেটরিজের পরিচালনা পর্ষদ তাসনিম সিনহাকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে। গত ১০ আগস্ট ২০২৬ থেকে তার নিয়োগ কার্যকর হয়েছে।

তাসনিম সিনহা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হোম ইকোনমিক্স কলেজ থেকে শিক্ষাজীবন সম্পন্ন করেন। পড়াশোনা শেষ করার পরপরই তিনি পারিবারিক ব্যবসায় যুক্ত হন। ২০২০ সালের ১০ সেপ্টেম্বর একমি ল্যাবরেটরিজের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে যোগ দেন তাসনিম সিনহা। এরপর থেকে তিনি কোম্পানির পরিচালনা পর্ষদের পাশাপাশি এর পরিচালন কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

কোম্পানির তথ্য অনুযায়ী, পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে দায়িত্ব পালনের সময় তাসনিম সিনহা একমির বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। এবার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তার দায়িত্ব গ্রহণের মাধ্যমে কোম্পানির পরিচালনায় নতুন দায়িত্ব পেলেন তিনি। গত ১৬ মে মিজানুর রহমান সিনহা মৃত্যুবরণ করেন।

একমি ল্যাবরেটরিজ দেশের ওষুধ শিল্পের অন্যতম প্রতিষ্ঠিত কোম্পানি। কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় ২০১৬ সালে। ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ২১১ কোটি ৬০ লাখ ২০ হাজার টাকা। সে হিসেবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ২১ কোটি ১৬ লাখ ১ হাজার ৭০০টি।

সর্বশেষ ২০২৬ সালের ৩১ জুলাই পর্যন্ত সময়ে মধ্যে কোমস্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৪০ দশমিক ৩৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৩০ দশমিক ৫০ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে দশমিক শূন্য ২ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ২৯ দশমিক শূন্য ৯ শতাংশ শেয়ার রয়েছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১