রাজধানী ঢাকার ৪১৬ বছরের ইতিহাস, ঐতিহ্য ও গৌরবকে হৃদয়ে ধারণ করে “হৃদয়ে ঢাকা ৪১৬” উৎসবের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে “হৃদয়ে ঢাকা হেলিকপ্টার রাইড”।
এই ব্যতিক্রমী আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন আগামী ২৪ আগস্ট ২০২৬, সকাল ১১:০০ ঘটিকায়, Zainul Haque Sikder Women’s Medical College & Hospital হেলিপোট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানের উদ্বোধন করবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম এবং জাতীয় সংসদের ঢাকা-৯ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব হামিদুর রহমান।
উদ্বোধনের পর থেকে ৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত, প্রতিদিন সকাল ১১:০০টা থেকে বিকাল ৫:৫০টা পর্যন্ত “হৃদয়ে ঢাকা হেলিকপ্টার রাইড” চলমান থাকবে। ২৪ আগষ্ট টু ৪ সেপ্টেম্বর ২০২৬, জনপ্রতি ৫,০০০ টাকা, ১০ মিনিট, প্রতি ফ্লাইটে সর্বোচ্চ ৬ জন ভ্রমণের সুযোগ রয়েছে।
★ আপনার বুকিং কনফার্ম করতে আজই যোগাযোগ করুন: 01763877589
আকাশ থেকে প্রিয় ঢাকাকে দেখা—ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার এই অনন্য যাত্রায় সবাইকে অংশ গ্রহণের অনুরোধ জানিয়েছেন, মোঃ খায়রুল রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।