We Are Not Leaders—We Are Fighters for Justice
আমরা নেতা নই,আমরা কোনো ক্যাডার নই,আমরা কারও অন্ধ অনুসারীও নই,আমরা ন্যায়ের পক্ষে দাঁড়ানো মানুষ—আমরা সত্যের সৈনিক, আমরা ন্যায়বিচারের জন্য লড়াই করা যোদ্ধা।
আমাদের হাতে ক্ষমতার লাঠি নেই,আছে সত্য বলার সাহস। আমাদের পেছনে কোনো বাহিনী নেই,আছে বিবেকের শক্তি। আমরা কারও বিরুদ্ধে ব্যক্তিগত বিদ্বেষ পোষণ করি না;
আমাদের প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে।
অবিচারের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে,যেখানে অন্যায় দেখব, সেখানে প্রশ্ন তুলব।
যেখানে অধিকার হরণ হবে, সেখানে প্রতিবাদ করব।
যেখানে সত্যকে চাপা দেওয়ার চেষ্টা হবে, সেখানে সত্যের কণ্ঠস্বর হয়ে দাঁড়াব।
কারণ আমরা বিশ্বাস করি—
নীরবতা কখনো কখনো অন্যায়কে শক্তিশালী করে,আর সত্যের পক্ষে দাঁড়ানোই একজন মানুষের সবচেয়ে বড় সাহস।
আমরা পদ-পদবি চাই না,
চাই না ক্ষমতার মসনদ।
চাই না কারও করুণা কিংবা অনুগ্রহ,আমরা শুধু চাই—ন্যায় প্রতিষ্ঠিত হোক। সত্যের বিজয় হোক এবং প্রত্যেক মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত হোক।
আমাদের পথ হয়তো কঠিন,
আমাদের সংগ্রাম হয়তো দীর্ঘ,
কখনো হয়তো আমরা একা হয়ে যাব,তবুও আমরা পিছিয়ে যাব না,কারণ—
*We are not so called leaders.
We are not cadres.
We are the the fighters for justice*
আমাদের পরিচয় কোনো পদে নয়,আমাদের পরিচয় আমাদের সাহসে,আমাদের শক্তি কোনো ক্ষমতায় নয়,আমাদের শক্তি সত্য ও ন্যায়ের প্রতি অটুট বিশ্বাসে। অন্যায়ের কাছে মাথা নত নয়—সত্যের পথে অবিচল থাকাই আমাদের অঙ্গীকার…….
Justice is not a privilege. Justice is a right🤝
লেখক: ইঞ্জিনিয়ার জহুরুল হক বকুল, Project Director Safety Admin,& Training. সাবেক বিমান সেনা।