• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

বিশ্ববাজারে বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি বাড়ানোর সম্ভাবনা ক্ষীণ হয়ে আসায় জ্বালানি সরবরাহ নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে। এর প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ববাজারে। মঙ্গলবার (১৮ আগস্ট) অপরিশোধিত তেলের দাম আরও ঊর্ধ্বমুখী হয়েছে।

বাংলাদেশি সময় ভোর ৬টা ৩ মিনিটের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলে ২৭ সেন্ট বা ০.৩ শতাংশ বেড়ে ৯১.১৪ ডলারে গিয়ে পৌঁছেছে। গত অধিবেশনেই এই তেলের দাম জুলাইয়ের শেষভাগের পর থেকে সর্বোচ্চ পর্যায়ে গিয়ে ঠেকেছিল। খবর আলজাজিরার।

অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলে ৪২ সেন্ট বেড়ে বিক্রি হচ্ছে ৮৫.০৪ ডলারে। অধিবেশনের শুরুর দিকে এর দাম ১ শতাংশের বেশি বেড়ে সর্বোচ্চ ৮৫.৩৭ ডলারে স্পর্শ করেছিল।

মধ্যপ্রাচ্যে চলমান আঞ্চলিক সংঘাত নিরসনে চুক্তি হওয়ার সুযোগ ক্রমশ কঠিন হয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দামের এই ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। বিশেষ করে ইরান তাদের সামরিক নীতিকে আরও আগ্রাসী করার ঘোষণার পর এবং মার্কিন যুক্তরাষ্ট্র কোনো ধরনের যুদ্ধবিরতি বাড়ানোর সম্ভাবনা খারিজ করে দেওয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। সংঘাত দীর্ঘায়িত হলে তেল সরবরাহে বড় বিঘ্ন ঘটতে পারে—এই আশঙ্কায় বিশ্ববাজারে জ্বালানির বাজার নতুন করে রেকর্ড ছোঁয়া শুরু করেছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১