• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

সৌদিতে হুথিদের হামলা, বিশ্ববাজারে বাড়ছে তেলের দাম

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

সৌদি আরবে হুথি বিদ্রোহীদের নতুন করে হামলা এবং উপসাগরে ইরানের সামরিক তৎপরতার খবরে আন্তর্জাতিক বাজারে লাফিয়ে বাড়ছে তেলের দাম।

চলমান পরিস্থিতিতে সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন বন্ধ থাকায় সরবরাহ সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের নভেম্বরের ফিউচার ১ দশমিক ২৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৭ ডলারে উঠেছে।

যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের অক্টোবরের ফিউচার ১ দশমিক ২৭ শতাংশ বেড়ে হয়েছে ১০২ দশমিক ৬৮ ডলার।

সৌদি নেতৃত্বাধীন ইয়েমেন জোট জানিয়েছে, সোমবার হুথি বাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে সৌদি আরবে ধারাবাহিক হামলা চালিয়েছে। এসব হামলায় ১৩ জন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন বলে জানানো হয়েছে।

হামলার পাশাপাশি সৌদি আরবের তেল অবকাঠামো নিয়েও নতুন উদ্বেগ তৈরি হয়েছে। ইরাক থেকে উৎক্ষেপণ করা ড্রোনের হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর দেশটি গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন বন্ধ করে দিয়েছে।

এই পাইপলাইন হরমুজ প্রণালি এড়িয়ে সৌদি আরবের পূর্বাঞ্চলের তেলক্ষেত্র থেকে লোহিত সাগরের ইয়ানবু বন্দরে তেল পরিবহন করে। বর্তমান পরিস্থিতিতে পাইপলাইনটি বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক তেল সরবরাহের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০