• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

জিপিএ-৫ পেয়েও কলেজবঞ্চিত ২,২০৫ শিক্ষার্থী

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

একাদশ শ্রেণির ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশিত হয়েছে। এতে জিপিএ-৫ পেয়েও নির্বাচিত হতে পারেননি ২ হাজার ২০৫ জন শিক্ষার্থী।

২০২৬-২৭ শিক্ষাবর্ষে কলেজ ও মাদ্রাসায় একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছিলেন প্রায় ১০ লাখ শিক্ষার্থী। এর মধ্যে নির্বাচিত হয়েছেন ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন। আবেদন করেও আসন পাননি আরও ১৪ হাজার ৪১৫ জন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টায় এই ফল প্রকাশ করা হয়।

ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ১১টি কলেজে কোনো আবেদনই জমা পড়েনি। আরও ৪১৬টি কলেজে আবেদন থাকলেও সেখানে কোনো শিক্ষার্থী বরাদ্দ করা হয়নি। এ বছর মোট যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৮ হাজার ১৮০টি।

শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৯ সেপ্টেম্বর রাত ৮টায়। এরপর ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে।

সারা দেশে একাদশ শ্রেণিতে কলেজ ও মাদ্রাসা মিলিয়ে ভর্তিযোগ্য আসন রয়েছে প্রায় ২৫ লাখ। এবার কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হয়নি। এসএসসি ও সমমানের ফলের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী শিক্ষার্থী বাছাই করা হয়েছে। অনলাইন আবেদনের ফি ছিল ২২০ টাকা।

ভর্তি নির্দেশিকা অনুসারে একজন শিক্ষার্থী সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানে আবেদন করতে পেরেছেন। ১২ ও ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত পছন্দক্রম পরিবর্তনের সুযোগও দেওয়া হয়েছিল।

শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী বোর্ডের অনুমতি ছাড়া কোনো প্রতিষ্ঠান ছাড়পত্র (টিসি) দিতে বা শিক্ষার্থী ভর্তি করতে পারবে না। অনুমোদনহীন শাখা বা বিষয়ে ভর্তি করালে সংশ্লিষ্ট কলেজের পাঠদানের অনুমতি, স্বীকৃতি বা এমপিওভুক্তি বাতিল হতে পারে।

উল্লেখ্য, গত ১০ আগস্ট এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়, যাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১১ লাখ ৪৪ হাজারের বেশি।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০