• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

ইসলামী ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ৪৩তম বার্ষিক সাধারণ সভা গতকাল ১৬ সেপ্টেম্বর, ২০২৬ বুধবার রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে
ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ জহির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে ভারপ্রাপ্ত এমডি মো. আলতাফ হুসাইন এবং কোম্পানি সেক্রেটারি মো. হাবিবুর রহমানসহ উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেন। সভায় ২০২৫ সালের আর্থিক বিবরণী অনুমোদন করা হয়।

উক্ত সভায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা জনাব হাফিজ সিদ্দিকী তিনি কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন-
(১) ইসলামী স্কলার দের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ বোর্ড গঠন করে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা।

(২) ব্যাংকের শেয়ার সার্বজনীন করা।

(৩) সরকার ব্যাংক লুটেরাদের সম্পদ বাজেয়াপ্ত করে সরকারের তহবিলে রেখে ক্ষতিগ্রস্ত লোকদের অর্থ ফিরিয়ে দেয়া।

(৪) অযাচিত ভাবে কালোশক্তির হস্তক্ষেপ বন্ধ করে সম্পূর্ণ শরিয়ার ভিত্তিতে পরিচালনা করা।

(৫) শেয়ার হোল্ডারদের পক্ষ থেকে কমিটি গঠন করা।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০