• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

বাজার মূলধন কমেছে ৭ হাজার কোটি টাকা

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৫’অক্টোবর-২৯’অক্টোবর) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে সপ্তাহের ব্যবধানে কমেছে ডিএসইর বাজার মূলধন ও লেনদেনের পরিমাণ। তবে এ সময়ে দৈনিক গড় লেনদেন ও গড় শেয়ার লেনদেনের পরিমাণ বেড়েছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনার সর্বশেষ তথ্য অনুযায়ী, আগের সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৮১ হাজার ৫৮৭ কোটি টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস বাজার মূলধন দাঁড়ায় ৬ লাখ ৭৪ হাজার ৪৭৬ কোটি টাকা টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ৭ হাজার ১১১ কোটি টাকা টাকা বা ১ শতাংশ কমেছে।

সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন ১ হাজার ৬৪ কোটি ৭৬ লাখ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৫০ কোটি ৩৮ লাখ টাকায়। আগের সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ১৮৫ কোটি ৬২ লাখ টাকা।

সপ্তাহটিতে ডিএসইর প্রধান সূচক ৩৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪১৭ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৯ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৫০ পয়েন্টে এবং ২ হাজার ৮৬ পয়েন্টে।

সপ্তাহটিতে ডিএসইতে ৩৮৪ টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৯ টির , দর কমেছে ২৫০ টির এবং ২৫ টির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় আরও দেখা যায়, বিদায়ী সপ্তাহে ডিএসইতে দৈনিক গড় লেনদেন হয়েছে ৪৫০ কোটি ৭ লাখ টাকা। আগের সপ্তাহে এর পরিমাণ ছিল ৩৯৫ কোটি ২০ লাখ টাকা। সে হিসাবে দৈনিক গড় লেনদেন বেড়েছে ১৩ দশমিক ৮৮ শতাংশ।

বিদায়ী সপ্তাহে বাজারটিতে মোট ২ হাজার ২৫০ কোটি ৩৮ লাখ ৩০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের সপ্তাহে যার পরিমাণ ছিল ১ হাজার ১৮৫ কোটি ৬২ লাখ ৩০ হাজার টাকা।

একই সময়ে ডিএসইতে মোট ৮৭ কোটি ১৩ লাখ ৩০ হাজার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের সপ্তাহে হাতবদল হয়েছিল ৪০ কোটি ৭২ লাখ ৬০ হাজার শেয়ার ও ইউনিট।

সপ্তাহের বাজারচিত্রে দেখা যায়, এ সময়ে ১০৯টি কোম্পানির শেয়ারদর বেড়েছে। বিপরীতে দর কমেছে ২৫০টি কোম্পানির এবং ২৫টির দর অপরিবর্তিত ছিল। এ ছাড়া ২৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়নি।

বিদায়ী সপ্তাহে ডিএসইর ব্লক মার্কেটে ১৭৯ কোটি ৫৩ লাখ ৯০ হাজার টাকার লেনদেন হয়েছে। এসএমই মার্কেটে লেনদেনের পরিমাণ ছিল ১২ কোটি ৮৮ লাখ ১০ হাজার টাকা। এ ছাড়া অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে ৫২ লাখ ৯০ হাজার টাকা এবং সরকারি সিকিউরিটিজে ৩ কোটি ৯ লাখ ৭০ হাজার টাকার লেনদেন হয়েছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার