• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী রিমনের সঙ্গে ব্রিটিশ কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত

দ্য ইকোনোমিপোস্ট রিপোর্ট
আপডেট: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমনের সাথে ব্রিটিশ কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় দু’পক্ষের মধ্যে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে গঠনমূলক আলোচনা হয়।

আলোচনায় ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধি, শিক্ষার সুযোগ সম্প্রসারণ, দক্ষতা উন্নয়ন, আন্তর্জাতিক যোগাযোগ এবং পর্যটন খাতে সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পায়। ব্রিটিশ কাউন্সিলের আন্তর্জাতিক অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে জাতীয় পর্যায়ে এসব খাতে কীভাবে সহযোগিতা করা যায়, তা নিয়েও আলোচনা করেন তারা।

ব্রিটিশ কাউন্সিল জানায়, আলোচনায় বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব তৈরি করতে পারে—এমন বিভিন্ন ক্ষেত্রে যৌথভাবে কাজ করার সম্ভাবনা উঠে এসেছে। ভবিষ্যতে এই আলোচনার ভিত্তিতে অভিন্ন লক্ষ্য অর্জনে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির প্রত্যাশা জানিয়েছে প্রতিষ্ঠানটি।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার